গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
স্টেডিয়ামের গ্যালারিতে শাকিরাকে ঘিরে এক মুহূর্ত, আর সেটিই হয়ে উঠল সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে ঘিরে সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও, যেখানে দেখা যায় পপ তারকার গালে এক তরুণের চুমুর দৃশ্য।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে এই ঘটনাটি ঘটে। গ্যালারিতে বসে খেলা উপভোগ করছিলেন শাকিরা। হঠাৎ সম্প্রচার ক্যামেরা তার দিকে ঘুরে যেতেই ধরা পড়ে সেই মুহূর্ত। আর তাতেই শুরু হয় জল্পনা-কল্পনা।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই জানতে চান, শাকিরার পাশে বসে থাকা সেই তরুণ আসলে কে? কেউ ভাবেন তিনি হয়তো ঘনিষ্ঠ বন্ধু কিংবা পরিবারের বিশেষ কেউ। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া সেই তরুণ আর কেউ নন, শাকিরারই ছেলে।
ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র ম্যাচ দেখতে শাকিরা তার দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। ম্যাচের এক পর্যায়ে সম্প্রচার ক্যামেরা তার দিকে ঘুরে যায়। তখনই ছেলেদের একজনকে মায়ের গালে স্নেহের চুমু দিতে দেখা যায়। পারিবারিক এই মুহূর্তই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে যারা অবগত নন, তাদের অনেকেই প্রথমে ভিডিওটি দেখে বিভ্রান্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটির নানা ব্যাখ্যা ও মন্তব্যও দেখা যায়। পরে শাকিরার দুই ছেলের পরিচয় সামনে এলে জল্পনার অবসান ঘটে।
শুধু এই একটি দৃশ্যই নয়, ম্যাচ চলাকালে আরেকবার ক্যামেরায় ধরা পড়ে শাকিরার পারিবারিক মুহূর্ত। তখন তাকে দুই ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দর্শকদের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিতেও দেখা যায়। স্টেডিয়ামের সেই পারিবারিক মুহূর্তই শেষ পর্যন্ত ম্যাচের বাইরের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।ৃ
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক